কারাগারে ধরা পড়লো ক্যানসার, অতঃপর...

Bortoman Protidin

৭ দিন আগে শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬


#

পাবনার শালগড়িয়া গ্রামের বাসিন্দা মো. আশরাফুল খাঁকে একটি মাদক মামলায় ২০২২ সালের ২৩ নভেম্বর পাবনা জেলা কারাগারে নিয়ে আসা হয়। কারাগারে থাকাকালে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এই বন্দি।

পাবনা জেলা কারাগারের ব্যবস্থাপনায় বিভিন্ন সময় চিকিৎসা গ্রহণের পর পরীক্ষায় জানা যায়, তিনি বোন ক্যান্সারে আক্রান্ত। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার চিকিৎসা চলমান থাকলেও ক্যান্সারের মতো ব্যয়বহুল, স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদি চিকিৎসা কারাগারে থেকে যথাযথভাবে গ্রহণ করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে।

বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ।

তিনি পাবনা জেলা কারাগারের জেল সুপারের সঙ্গে পরামর্শ করে বিষয়টি আদালতের নজরে আনেন। পরে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বন্দি আশরাফুলের জামিনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

শুক্রবার (১৫ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বলেন, বন্দি আশরাফুল খাঁ কারাগার থেকে জামিনে বের হয়েছেন। তাকে নিজ গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে বোন ক্যান্সারে আক্রান্ত বন্দির জামিনের ব্যবস্থা করায় ধন্যবাদ জানিয়েছে কারা অধিদপ্তর। তারা বলছে, এটি একটি মানবিক দৃষ্টান্ত।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied