চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Bortoman Protidin

১ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬


#

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টাকালে একটি সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) ও আমির (৪৮)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে মিরপুর-১০ নম্বর গোলচত্বরকেন্দ্রিক চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরির অপরাধ করে আসছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই অভিনব চুরির ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিরপুর মডেল থানার একটি চৌকস টিম গত মঙ্গলবার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে দায়িত্ব পালনকালে চক্রটিকে ফের চলন্ত এক মোটরসাইকেল থেকে ব্যাগ চুরির চেষ্টাকালে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সাজা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

সারাদেশে যানজট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

#

কোরবানির চামড়ার সঠিক সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী

#

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

#

ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

#

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে ৪২৭ জন গ্রেপ্তার

#

চক্ষুসেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: ড. ইউনূস

#

রাষ্ট্রপতি চিকিৎসায় বিদেশমুখীতা কমাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন

#

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু : ত্রাণ উপদেষ্টা

Link copied