কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

Bortoman Protidin

১৫ মিনিট আগে বুধবার, নভেম্বর ১৮, ২০২৬


#

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কবর খুঁড়ে এক বছর বয়সী এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর এলাকার একটি পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা কবরস্থানে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছুরিরচর কবরস্থানে বেশ কয়েকটি কবর রয়েছে। এর মধ্যে গোলাম হোসেন খালাসীর এক বছর বয়সী মেয়ে ফাহিমার কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে মারা যাওয়ার পর পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছিল।

এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও ওই কবরস্থান থেকে দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনা ঘটায় কবরস্থানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শিশুটির মা শাহানাজ বেগম বলেন, দুই মাস আগে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মেয়ের মৃত্যু হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার সন্ধ্যাতেও একজন হুজুরকে দিয়ে মেয়ের কবরের পাশে দোয়া করিয়েছেন তিনি। মাঝেমধ্যেই মেয়ের কবর জিয়ারত করতে সেখানে যান।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মেয়েকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। এর মধ্যে কবর থেকে মরদেহ চুরি হয়ে যাওয়ায় তাদের কষ্ট আরও বেড়েছে। তারা সন্তানের মরদেহ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই শিশুটির মরদেহ কবর থেকে উধাও হয়েছে। তার ধারণা, কোনো কবিরাজের উদ্দেশ্যে মরদেহটি চুরি করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, কবর থেকে মরদেহ চুরির বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, ঘটনাটি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

#

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

#

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

#

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

#

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

Link copied