রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

Bortoman Protidin

১৬ মিনিট আগে বুধবার, নভেম্বর ১৮, ২০২৬


#

জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস এবং বিভাগীয় হেড অফিস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।ভবনটিতে একসঙ্গে গ্রামীণ ব্যাংকের তিনটি অফিস অবস্থিত। তবে পেট্রোল বোমায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত দুই যুবক এসে গ্রামীণ ব্যাংকের অফিসগুলো লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারছেন।

এ সময় সেখানে থাকা অন্তত আরও দুজন ভিডিও করছেন এবং ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। পরপর তিনটি পেট্রল বোমা ছুড়ে মারলে অফিসের বারান্দায় আগুন ধরে যায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায়।

শাহ মখদুম থানার ওসি আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষতি হয়নি। তাই কোন মামলাও হয়নি। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রাখা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ১১৫১ প্লাটুন বিজিবি

#

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

#

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চিকিৎসকরা স্থগিত করেছেন: ঢামেক পরিচালক

#

সৌদিতে হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

#

কোরবানি পশুর হাটে মহিষের তাণ্ডব, নিহত ২

#

আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প

#

ইজতেমা মাঠে ২ পক্ষের সংঘ'র্ষে প্রাণ গেল ৩ জনের, আ'হ'ত অর্ধশতাধিক

#

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাপটে ৭২ রানেই অলআউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

#

প্রতিকূল পরিস্থিতিতে আনসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

সর্বশেষ

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

#

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

#

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

#

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

#

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

#

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

#

বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

Link copied