সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

Bortoman Protidin

১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬


#

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখীর এই তীব্রতা বিবেচনায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল এবং কুমিল্লা ও নোয়াখালীসহ চট্টগ্রাম ও কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যাবে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলীয় এবং নদীতীরবর্তী এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

একই সময়ে খুলনা এবং বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আকাশ ভারী হয়ে আসার সঙ্গে সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের কল্যাণে: তারেক রহমান

#

১৭ ফেব্রুয়ারির মধ্যেই সবার শপথ: প্রেসসচিব

#

বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

#

আনিসুল হক ও তার বান্ধবীর নামে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা

#

খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান

#

সংখ্যালঘু নয়, মানুষ-নাগরিক হিসেবে অধিকার চাইবেন: প্রধান উপদেষ্টা

#

মামলা নিষ্পত্তির জটিলতা সমাধানে কাজ চলছে : প্রধান বিচারপতি

#

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে

#

আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

#

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো ‘প্রত্যয় স্কিম’

Link copied