অস্ত্র-হাতবোমাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব -৫

Bortoman Protidin

১৩ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির গোপন আস্তানা থেকে সরঞ্জাম ও অস্ত্র-হাতবোমাসহ  ১ জনকে আটক  করেছে ।

আটকৃত আসামীর নাম তরিকুল (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সকালে এ তথ্য জানান ,র‌্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল।

গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে ককটেল বানানোর কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

তরিকুল উপজেলার মনাকাষা ইউনিয়নের হাঙ্গামি গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব  জানায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটছে। এতে র‌্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে অনুসন্ধান শুরু করে। পরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইদুল ইসলাম ওরফে রানা (৫৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র, হাতবোমা ও ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, তরিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সাইদুল ইসলামের বাড়িটি ককটেল তৈরির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেপ্তারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নতুন দলের দায়িত্ব নিয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত : নাহিদ ইসলাম

#

বিভিন্ন জায়গায় বজ্রপাতে অন্তত ২০ জন নিহত

#

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠক, ৪ সিদ্ধান্ত

#

লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে

#

আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

#

মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ

#

বিশ্বকাপ ফাইনাল অজিদের হেক্সা নাকি ভারতের তিন?

#

কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার

#

প্রধান উপদেষ্টা আগামীকাল আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন