মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী

Bortoman Protidin

১ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬


#

ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে মানবিক রাষ্ট্র গড়তে চান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না। ২৮ এপ্রিল (মঙ্গলবার) রাজধানীতে আইনগত সহায়তা দিবসে এ কথা বলেন তিনি। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ গণতন্ত্রের পথে হাঁটছে বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

যারা আর্থিকভাবে সামর্থবান নন, তাদের আইনি সহায়তা দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, ন্যায়বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটা প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে উঠুক।

প্রধানমন্ত্রী বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আইন মানুষের ওপর যান্ত্রিক উপয়ে প্রয়োগ না হয়ে; বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারে রূপ নেয়। যেহেতু ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, সেই অধিকার যেন রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, এ জন্য সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দেবে।

তিনি বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

#

অনেক দেশের চেয়ে কূটনীতিকদের ভালো নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ

#

শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখতে ইইউর কাছে আবেদন প্রধান উপদেষ্টার

#

আজ বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক

#

অন্তর্বর্তী সরকারে নতুন করে যুক্ত হওয়া ৫ উপদেষ্টার শপথ আগামীকাল

#

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই

#

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়

#

আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণে কাজ শুরু : প্রধান উপদেষ্টার কার্যালয়

#

ডিজিএফআইয়ের মহাপরিচালক ফয়জুর রহমান

#

শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

#

মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী

#

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

#

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

#

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

#

২০ এপ্রিল পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Link copied