রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

Bortoman Protidin

১ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিন তাদের প্রেমের গুঞ্জন থাকলেও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। শেষ পর্যন্ত বিয়ের মধ্য দিয়ে সেই সম্পর্কের সত্যতা প্রকাশ্যে আসে।

বিয়ের পর কেমন কাটছে তাদের দাম্পত্য জীবন, আর কীভাবে সম্পর্ককে সুন্দর রাখছেন—এসব বিষয় নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন বিজয়।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের নেওয়া ওই সাক্ষাৎকারে বিজয় জানান, সম্পর্কের ক্ষেত্রে তারা দুজনই বেশ পরিণত। রাশমিকা নিয়মিত ভালোবাসার কথা প্রকাশ করেন এবং বিষয়টিকে সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন।

বিজয়ের ভাষায়, রাশমিকা তাকে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন। তার মতে, ভালোবাসার কথা মুখে প্রকাশ করাটাও সম্পর্ককে সুন্দর রাখার গুরুত্বপূর্ণ একটি অংশ।

সাক্ষাৎকারের একটি মুহূর্তও নজর কেড়েছে ভক্তদের। কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরস্পরের পায়ে পা ছুঁইয়ে রেখেছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিজয় জানান, তাদের মধ্যে এ ধরনের শারীরিক স্পর্শ সবসময়ই থাকে।

বিজয় বলেন, কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে শারীরিক সংযোগ থাকা তাদের ভালোবাসা প্রকাশের একটি ধরন। তার মতে, এটাই তাদের সম্পর্কের স্বাভাবিক ও ভালোবাসাপূর্ণ অভ্যাস।

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে বিজয় ও রাশমিকাকে। ‘রানাবালি’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে ছবিটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন

#

কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কুমিল্লার তরুণীর

#

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

#

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

#

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

Link copied