সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

Bortoman Protidin

৪ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

রাজধানীর শাহজাহানপুরের উত্তর শাজাহানপুরে জমি নিয়ে বিরোধের জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী সাদিয়া আক্তারের অভিযোগ, তার স্বামীর বোন নিপা ও বোনের স্বামী সুজন তাকে কুপিয়ে হত্যা করেছেন।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তর শাজাহানপুরের ৪৭৬/বি নম্বরের একটি পাঁচতলা ভবনের ছাদে টিনশেড কক্ষ থেকে ফখরুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাদের টিনশেড কক্ষের খাটের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় ফখরুলের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ জানায়, পারিবারিক জমি নিয়ে বোনের সঙ্গে ফখরুলের বিরোধ ছিল। এ ঘটনায় নিহতের বোন ও বোনের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী সাদিয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী হার্টের রোগী ছিলেন। কোনো কাজ করতেন না, বাসায় থাকতেন। আমি মালিবাগের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। প্রতিদিন সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে রাতে ফিরি। বুধবারও আমি বাসায় ছিলাম না। এ সুযোগে আমার স্বামীর বোন নিপা ও তার স্বামী সুজন তাকে একা পেয়ে হত্যা করেছেন।’

সাদিয়া বলেন, ‘আমাদের বিয়ের ১৮ বছর হয়েছে। আমাদের কোনো সন্তান নেই। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।’

তিনি বলেন, ফখরুলের দুই বোন ও এক ভাই। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি মৃত নূর মোহাম্মদের ছেলে। ফখরুল উত্তর শাজাহানপুরের ওই বাসায় স্ত্রী সাদিয়াকে নিয়ে থাকতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এমপি আনার হত্যা : ১২ দিনের রিমান্ডে জিহাদ হাওলাদার

#

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় : সেনাপ্রধান

#

বঙ্গোপসাগর অঞ্চল সহযোগিতা-প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু: পররাষ্ট্র উপদেষ্টা

#

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

#

বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা

#

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

#

স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্য নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত, ব্যাংক কর্মকর্তাকে বদলি

#

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন, অধিনায়ককে ফোন

#

ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে প্রাণ গেল বড় ভাইয়ের

#

তিন টাকার বাইসাইকেল, ৮০ বছর ধরে তিন প্রজন্মের সঙ্গী

Link copied