থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত

Bortoman Protidin

৮ দিন আগে রবিবার, নভেম্বর ২২, ২০২৬


#

নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনকালে হঠাৎ করে ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে এএসআই মো. মসলিম উদ্দিন নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পাশাপাশি একটি সরকারি ডেস্কটপ কম্পিউটার ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

শুক্রবার ১৪ আগস্ট রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ডিউটি অফিসার হিসেবে থানার এএসআই মো. মসলিম উদ্দিন ওই কক্ষে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ করেই ছাদের একটি বড় অংশের পলেস্তারা ধসে সরাসরি তার টেবিলের ওপর পড়ে। এতে তিনি কাঁধে আঘাত পেয়ে আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত পুলিশ কর্মকর্তা এএসআই মো. মসলিম উদ্দিন জানান, তিনি যথারীতি ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারা ধসে পড়লে তিনি কাঁধে আঘাত পান। এছাড়া থানায় পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং দ্রুত মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

#

২০২৭ সালের এসএসসির সূচি বদলাতে পারে, পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

#

চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমানে আগুন, প্রাণ গেল পাইলটের

#

ঈদের পর তাপমাত্রা বাড়তে পারে

#

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি

#

দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

#

রমজানে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি

#

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে ৪২৭ জন গ্রেপ্তার

#

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে: রেলমন্ত্রী

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied