সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী

Bortoman Protidin

৩০ মিনিট আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬


#

সাত বছরের দাম্পত্য জীবন। একসাথে পথচলার দীর্ঘসময় পেরিয়ে গেলেও সংসারে আসেনি কোন সন্তান। আর সেই সন্তান না হওয়ার বিষয়টিকে ঘিরেই ভাঙনের মুখে পরেছে একটি সংসার। স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঠেকাতে শেষপর্যন্ত পা ধরে আকুতি মিনতী করেন অসহায় স্ত্রী ইতি আক্তার (২৫)। কিন্তু স্ত্রীর এমন আকুতি মিনতীতেও মন গলেনি স্বামীর।

পাথরের মতো কঠোর অবস্থানে বসে থেকে স্বামী চাইছেন বিচ্ছেদ। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ডির্ভোসপ্রাপ্ত ইতি আক্তারের ভাই জুলহাস সরদার জানিয়েছেন, স্থানীয় গ্রাম্য সালিশের মধ্যে বসে স্বামীকে তালাক না দেয়ার জন্য বার বার অনুরোধ করেছেন তার বোন ইতি আক্তার। একপর্যায়ে গামেন্টস্ শ্রমিক স্বামী রনি খানের পা ধরে বিলাপ করে কান্নাজড়িত কন্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানিয়েছেন ইতি। তবে ইতির সেই আকুতি মিনতীতে মন গলেনি রনি খানের। অবশেষে শুধুমাত্র সন্তান না হওয়ার অজুহাতে তার বোন ইতি আক্তারকে ডির্ভোস দিয়েছেন তার স্বামী রনি খান। ফলে ইতি আক্তারের সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তিনি আরও জানিয়েছেন, গ্রাম্য সালিশে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও থানার এসআই আজগর আলী উপস্থিত ছিলেন। তারাও রনি খানকে অনেকভাবে বুঝিয়েও সংসার টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন।

সূত্রমতে, হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের রিকিম আলী সরদারের মেয়ে ইতি আক্তারের সাথে দীর্ঘ সাতবছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়েছিলো পাশ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার বাবনেরচর গ্রামের কাজল খানের ছেলে গামেন্টস্ শ্রমিক রনি খানের। বর্তমানে রনি ও তার পরিবারের সদস্যরা নরসিংদীর মাধবদী থানার চৌদ্দ পাইকা এলাকায় বসবাস করছেন।

স্থানীয় সংবাদ কর্মীদের কাছে রনি খান জানিয়েছেন, বিয়ের পর থেকে দীর্ঘ সাত বছর দেশের বিভিন্নস্থানের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করিয়ে তিনি জানতে পেরেছেন তার স্ত্রী কখনো মা হতে পারবেনা। তাই তিনি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না। অবশেষে সাত বছরের সংসার করা স্ত্রীকে শুধু সন্তান না হওয়ার অজুহাতে ডিভোর্স দিয়েছেন রনি খান। ফলে সাত বছরের ওই দম্পতির সংসার জীবনের অবসান ঘটেছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

#

‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের

#

অশ্লীল অঙ্গভঙ্গি বন্ধসহ নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ

#

সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী

#

অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম

#

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

#

শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

#

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

#

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

Link copied