ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ, প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

Bortoman Protidin

৬ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬


#

র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক বন্দরে “শ্লীলতাহানির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ” এর সাথে জড়িত প্রধান আসামী সিফাত (২৫)কে গ্রেফতার।

 র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল বন্দরে “শ্লীলতাহানির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ” এর সাথে জড়িত প্রধান আসামী সিফাত (২৫)কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রেলগেইট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 স্থানীয় সূত্রে জানা যায় যে, বন্দরে ১৮ বছরের এক যুবতীকে রাস্তা থেকে তুলে নিয়ে হাত পা বেঁধে শ্লীলতাহানি পর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ০২ (দুই) জনের নাম উল্লেখ পূর্বক আরোও অজ্ঞাতনামা ৫/৭ জনকে বিরুদ্ধে এজাহার দায়ের করে। যার বন্দর থানার মামলা নং-৩০/৫৯, তারিখ-২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১)/৩০। মামলার আসামীরা হলো ধর্ষক অয়ন (২৩) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুরস্থ নিশং এলাকার বাসিন্দা ও ধর্ষণের সহায়তাকারী সিফাত একই ইউনিয়নের নরপদী এলাকার নাহিদ মিয়ার ছেলে। মামলার সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ রাত ৮ টায় ভুক্তভোগী নারী ও তার ১৩ বছরের চাচাতো ভাই সিয়াম বন্দর উপজেলার নরপদীস্থ জনৈক হান্নান মিয়ার দোকানের সামনে দিয়ে বাসায় ফেরার পথে সেখানে উৎ পেতে থাকা কলাগাছিয়া, ইউনিয়নের নরপর্দী এলাকার নাহিদ মিয়ার ছেলে সিয়াম ওই যুবতীকে পথরোধ করে জোর পূর্বক একটি অজ্ঞাতনামা অটো গাড়িতে করে নরপদী স্কুলের সামনে নিয়ে যায়। পরে সেখানে সিফাত ও অয়নসহ অজ্ঞাতনামা ৫/৭ জন মিলে ওই নারীকে জোর পূর্বক ভাবে হাত পা বেঁধে পরিধানের জামা কাপড় টানা হেচড়া করে ছিড়ে ফেলে আপত্তিকর ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয়-ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে ভূক্তভোগী নারী গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যা ৬টায় ঘারমোড়াস্থ চাচাতো বোনের বাড়িতে দাওয়াতে ওই সময় সিফাত ভূক্তভোগী নারী চাচাত বোনের মোবাইল ফোন করে তাকে নরপদী ব্রিজের সামনে আসতে বলে। ওই সময় ভূক্তভোগী নারী ব্রিজে আসবে না বলে জানালে এ ঘটনায় সিফাত ক্ষিপ্ত হয়ে ধারণকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী সম্মানের ভয়ে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় বন্দর থানার কুড়িয়াভিটা ব্রীজের সামনে আসলে ওই সময় সিফাতের সাথে থাকা অয়ন ওই নারীকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিফাতসহ অজ্ঞাত নামা ৫/৭ জনের সহায়তায় লম্পট অয়ন ওই নারীকে জোর পূর্বক ধর্ষণ করে কৌশলে পালিয়ে যায়।

এই অপরাধের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধর্ষণ সংক্রান্ত মামলার অপরাধের সাথে জড়িত আসামী সিফাত (২৫), পিতা-নাহিদ, সাং-নরপদী ব্রীজ সংলগ্ন, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ০২/০৩/২০২৪ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা রেল স্টেশন এলাকা হতে আসামী'কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

#

কুমিল্লায় ভিক্টোরিয়া নার্সিং কলেজ এর নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

#

এসএসসি হবে ১বছরের সিলেবাসে, থাকবে বিজ্ঞান-মানবিক-বাণিজ্য

#

মাকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা, ৩ বছর পর কারাগারে মেয়ে

#

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

#

এইচএসসিতে বৃত্তি পেলেন ৯২৫ জন

#

৩ কোটি টাকার হেরোইন পুঁতে রাখা ছিল মাটির নিচে

#

পৌনে ২ কোটি টাকার শাড়ি-থ্রিপিস জব্দ করেছে বিজবি

#

ফের কানাডিয়ানদের ই-ভিসা দিতে শুরু করল ভারত

সর্বশেষ

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Link copied