পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিয়ার

Bortoman Protidin

১৩ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

ভোলার চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিয়া বেগম (১৫) উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে ও চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদরাসায় পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লিয়া। পথে চেয়ারম্যান-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর টমটমটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা আহসান হাবীব টিটু জানান, লিয়া বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার বিচার এবং দায়ী চালকের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লায় ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

#

ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস

#

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান

#

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

#

অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ

#

এক রাতে তিন খুন

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

#

এআই নয়, সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি সাতক্ষীরা জামায়াত এমপির

#

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

Link copied