৩ কোটি টাকার হেরোইন পুঁতে রাখা ছিল মাটির নিচে

Bortoman Protidin

১১ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

মাটির দুই ফুট নিচে পুঁতে রাখা হয়েছিল তিন কেজি হেরোইন। যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে এ হেরোইন জব্দ করে র‍্যাব-৫। এ সময় হেরোইন মজুদের দায়ে মো. রাসেল (২৫) নামে এক মাদককারবারিকেও গ্রেপ্তার করা হয়।রাসেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।  

সীমান্ত দিয়ে ভারত থেকে এই বিপুল পরিমাণ হেরোইন বাংলাদেশে আনা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

র‌্যাব জানিয়েছে অভিযানের সময় সীমান্ত লাগোয়া চরভুবনপাড়া গ্রামের আরেক বাসিন্দা এবং মাদককারবারি আবদুর রহিম (৪৫) পালিয়ে গেছেন। তিনি এই গ্রামের সাহেব আলীর ছেলে। তাকে ধরতে অভিযান চলছে।অভিযানের পর বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এসব তথ্য দেন।  

তিনি জানান, সকাল ৭টার দিকে র‍্যাব-৫ সদস্যরা পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চর যান। তারা গোপন তথ্যের ভিত্তিতে রহিমের বাড়ি ঘেরাও করেন। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে রহিম বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে সীমান্তের দিকে পালিয়ে যান। তবে তার ব্যবসায়িক অংশীদার রাসেল র‍্যাব সদস্যদের হাতে ধরা পড়েন।

আটকের পর রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ওই চরে থাকা পার্শ্ববর্তী এক ব্যক্তির ফসলের ক্ষেতের ভেতর মাটির দুই ফুট গভীরে পুঁতে রাখা হেরোইন বের করে দেন।

র‍্যাব-৫ অধিনায়ক আরও জানান, রাসেল ও রহিম দীর্ঘ দিন থেকেই হেরোইনের ব্যবসার সঙ্গে জড়িত। তারা সীমান্তের ওপার থেকে হেরোইন নিয়ে এসে বিক্রির জন্য মাটির নিচে পুঁতে রেখেছিলেন। উদ্ধার করা তিন কেজি হেরোইনের মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে গ্রেপ্তার রাসেলকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পলাতক রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভোট ঠেকাতে এলে প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব: ডিএমপি কমিশনার

#

ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

#

মাদকবিরোধী অভিযানে ৩৯ জন গ্রেফতার

#

আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

#

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

#

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি

#

প্রায় ৪ কো‌টি টাকার ইয়াবা মিলল পিকনিকের বা‌সে

#

পৌনে ২ কোটি টাকার শাড়ি-থ্রিপিস জব্দ করেছে বিজবি

#

বন্যার্তদের ১০ কোটি টাকার সহায়তা দিল বিএনপি

#

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied