ফরিদপুরে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

Bortoman Protidin

৩ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম অলফাত মোল্যা (৬৫)।

সোমবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী পৌরসভার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামের অলফাত মোল্যা (৬৫) বোয়ালমারী পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিদ্যুৎ অফিসের সামনে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় উপজেলার সৈয়দপুর থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলি অলফাতকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখমপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলফাত মোল্যাকে মৃত ঘোষণা করেন। ট্রলির চালক দুর্ঘটনা ঘটার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রলিটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied