বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

Bortoman Protidin

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬


#

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এর নাম দেওয়া হয়েছে ‘মিগজাউম’।

এজন্য দেশের ৪টি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে ভারতের উপকূলের দিকে এগোচ্ছে। তবে এটি বাংলাদেশে আঘাত হানবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ -এ পরিণত হয়েছে। এটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে  এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। তবে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা,ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তারপর এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাবে। এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে এগিয়ে মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, ভারত, পাকিস্তান,মিয়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, শ্রীলঙ্কা, ওমান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। মিয়ানমার ‘মিগজাউম’ নামটি দিয়েছে।

এই সপ্তাহের শেষের দিকে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তখন দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানান আবহাওয়াবিদরা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

#

মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

৫ এপ্রিল থেকে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে সারাদেশে

#

সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

#

জমি বিক্রি করেও মেয়েকে বাঁচাতে লড়ছেন কারিনার বাবা কায়সার হামিদ

#

শহীদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গিয়েছে : কুমিল্লায় এনসিপি নেতা শিশির

#

চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

#

ফরিদপুরের বানা বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

#

৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

সর্বশেষ

#

প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী-সন্তান

#

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

#

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ

#

চিপসের প্যাকেটে ‘বোমা’, আহত ৩ জন হাসপাতালে

#

সাত বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যা

#

মহাকাশে ধান চাষে সফল চীনা নভোচারীরা

#

১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হলো ‘রাজা’ ইলিশ

#

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সিল-স্ট্যাম্পসহ গ্রেপ্তার ১

#

৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied