জামাইয়ের হাতে বগুড়ায় শ্বশুর খুন

Bortoman Protidin

১৪ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

বগুড়ার শিবগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ শ্বশুর আব্দুস সাত্তার (৭০) খুন হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সাত্তার উপজেলার সেকেন্দ্রাবাদ গ্রামের মৃত শরাফত প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর উপজেলার শব্দলদিঘী গ্রামে অসুস্থ নাতনি স্নিগ্ধাতে (৮) দেখতে যান সাত্তার। সেখান থেকে ফেরার পথে মেয়ে জামাই মতিয়ার রহমান পারিবারিক কলোহের জেরে তাকে মারধরের পর মাথায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা টের পেয়ে সাত্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অবস্থার অবনিত হলে তাকে হাসপাতলটির আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। 

এই ঘটনায় গত ৮ ডিসেম্বর তার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাত্তারের মেয়ের জামাই মতিয়ারসহ পাঁচজনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। 

নিহতের ছেলে ও মামলার বাদী মিজানুর রহমান জানান, প্রায় ১৮ বছর আগে বড় বোন সান্তনা খাতুনের সাথে পাশের শব্দলদিঘী গ্রামের মতিয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি তুচ্ছ ঘটনায় সান্তনাকে মারধর করে আসছিল। মতিয়ারের অভিযোগ তাকে জামাই হিসেবে ঠিকমতো দাওয়াত ও সমাদর করা হতোনা। এজন্য তিনি বোনকে আমাদের বাড়িতেও আসতে দিতেন না। প্রায় বছরখানেক আগেও মতিয়ার আমার বাবাকে মারধর করেছিলেন। বোনের সংসারের খাতিরে বিষয়টি আমারা মেনে নেই। গত ৬ ডিসেম্বর অসুস্থ ভাগ্নি স্নিগ্ধাকে দেখে আসার পথে মতিয়ার তার আত্মীয়দের নিয়ে বাবাকে মারধরের পর মাথায় ছুরিকাঘাত করে। 

তিনি আরও জানান, আমার বাবাকে কোন দোষ ছাড়াই মতিয়ার খুন করেছে। তাকে দ্রূত গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। শিবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক আছেন। তাদের দ্রূত গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ১২৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

#

জনরোষের মুখে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম, হেফাজতে নিল পুলিশ

#

কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

#

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

#

তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

#

নতুন ভোটারদের তথ্য সংশোধনের আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

পবিত্র কাবা মোড়ানো হয়েছে নতুন গিলাফে

#

কুমিল্লা মাঝিগাছা এলাকা থেকে অস্ত্রসহ অস্ত্রধারী গ্রেফতার

সর্বশেষ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

#

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

#

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

#

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

Link copied