কুড়িগ্রামে দেনমোহরের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

Bortoman Protidin

১৮ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬


#
কুড়িগ্রামের চিলমারীতে দেনমোহরের জেরে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী শাহাবুদ্দিন মিয়াকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে উপজেলার রমনা ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে। 


পুলিশ জানায়, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের আমেনা বেগম (২৯) সঙ্গে পাশ্ববর্তী উলিপুর উপজেলার হাতিয়া এলাকার মোঃ শাহাবুদ্দিন মিয়া (৪৭) এর প্রেমের সম্পর্কের মাধ্যমে গত ২৩ অক্টোবর বিয়ে হয়। বিয়েতে দেনমোহর হিসেবে ধরা হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। বিয়ের কিছুদিন পর থেকেই দেনমোহরের টাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি হয়। পরে গত ৬ নভেম্বর দুপুরে ওই নারীর প্রতিবেশী লোকজন ঘরে তালা মারা এবং জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভেতরে শুয়ে আছেন তিনি। এসময় তাকে অনেক ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেলে, এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে। 


ঘটনার পর থেকে স্বামীর কোন সন্ধান পাচ্ছিল না পুলিশ। পরবর্তীতে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন তথ্যসংগ্রহ করে ঘাতক স্বামীর অবস্থান নিশ্চিত করে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহোযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়। এবং তার দেখানো মতে শ্বাসরোধ করে হত্যায় ব্যবহৃত কম্বল উদ্ধার করে পুলিশ। 


কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত ঘটনা একটি হৃদয় বিদারক ও কুড়িগ্রামের চাঞ্চল্যকর হত্যাকান্ড। চিলমারী থানা পুলিশের চৌকস টিম তদন্তে হত্যার মূল ঘটনা উদঘাটন সহ ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। উক্ত বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

ঘাতক স্বামী কুড়িগ্রাম চীফ জডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মজনু মিয়া। ঘাতক স্বামী শাহাবুদ্দিন মিয়া স্ত্রীকে হত্যা করার দায় স্বীকার করে বলেন, এ ঘটনার জন্য সে অনুতপ্ত। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস

#

কুমিল্লায় বন্যায় গৃহহীন ৭০ পরিবার পেল প্রধান উপদেষ্টার ঘর উপহার

#

কুড়িগ্রামে ১ বছরে ৮ হাজার মামলা, আড়াই কোটি টাকা জরিমানা আদায়

#

চৌদ্দগ্রামে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, জরিমানা ২৮ হাজার টাকা

#

বেনাপোল চেকপোষ্টে প্রতারনা ও জাল ভ্রমন ট্যাক্সের অভিযোগে ১০ দোকানে তালা

#

কাউখালীতে অবৈধ ২ ইটের পাজায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিশ হাজার টাকা জরিমানা

#

অপসারণ প্রত্যাহারের দাবীতে কুসিকের অপসারিত কাউন্সিলদের সংবাদ সম্মেলন

#

শামীমা ও ইভ্যালির রাসেলের সম্পত্তি ক্রোকের নির্দেশ

#

শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ

#

বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

সর্বশেষ

#

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান

#

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

#

এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’

#

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

#

লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান

#

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

#

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

#

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

#

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

#

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

Link copied