বাংলাদেশ অবশেষে বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে: জাইমা রহমান

Bortoman Protidin

২১ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লিখেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাবার সম্পর্কে এটিই জাইমা রহমানের প্রথম কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া।

ফেসবুক পোস্টে জাইমা রহমান লেখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

ওই পোস্টে বাবা তারেক রহমানে সঙ্গে নিজের শৈশবের একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, বাবার কাঁধে বসে ঘুরে বেড়াচ্ছেন ছোট্ট জাইমা। নেটিজেনরা সেখানে মন্তব্য করেছেন- এই ছবিটির সঙ্গে জড়িয়ে আছে বাবা ও কন্যার আবেগ ভালোবাসা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ যে সব বিষয় অগ্রাধিকার পেল দ্বীন মোহাম্মদের নির্বাচনে ইশতেহারে

#

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট হস্তান্তর

#

বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো রেল

#

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

#

জামায়াত ক্ষমতায় গেলে সাধারণ নাগরিক ও প্রেসিডেন্ট নিজ-নিজ অপরাধের জন্য সমান শাস্তি ভোগ করবে - ডা. শফিকুর রহমান

#

পর্যটক এক্সপ্রেসের আগাম টিকিট বিক্রি শুরু

#

বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই, নাহিদের রিট খারিজ

#

পদক পাচ্ছেন ১৮০ আনসার সদস্য

#

ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

#

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে

Link copied