বোয়ালমারী থেকে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

Bortoman Protidin

১৯ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারী থেকে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারের মোহাম্মদপুর-মধুখালী সড়কের বিআরটিসি কাউন্টারেরর সামনে থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাভেল ব্যাগে করে বহনের অপরাধে দুই যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার খামারপাড়া গ্রামের হান্নান শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২৪) এবং রতনদিয়া গ্রামের মো. ছামাদ শেখের ছেলে মোঃ শওকত আলী (২৯)।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেশ কিছু দিন ধরে ওই আসামীদের কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করে আসছিল। তাদের কাছে তথ্য আসে বোয়ালমারী থানার গোহাইলবাড়ী বাজারের বিআরটিসি বাস কাউন্টার হতে বাসে করে নাজমুল শেখ ও শওকত আলী ফেনসিডিল নিয়ে ঢাকা যাবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রবিবার বোয়ালমারী থানা এলাকার গোহাইল বাড়ী হতে মোঃ নাজমুল শেখ (২৪) ও মোঃ শওকত আলীকে (২৯) আটক করে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ফেনসিডিল তাদের বলে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত ফেনসিডিল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার মাদকের ডিলারদের সরবরাহ করে থাকে।

 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied