দুই ম্যাচ খেলে ব্রাজিলের গোল ৪ আর মেসির একাই ৫

Bortoman Protidin

১৪ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬


#

দুই ম্যাচে ব্রাজিলের গোল ৪, আর মেসির একারই ৫। পরিসংখ্যানটাই যেন বলে দিচ্ছে এবারের বিশ্বকাপে লিওনেল মেসির দাপট কতটা ভয়ঙ্কর। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতেই পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত নিজের ছন্দে ফিরে আসেন আর্জেন্টাইন অধিনায়ক। জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে জেতান তিনি, নিশ্চিত করেন আরও একটি দুর্দান্ত জয়।

গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচেই মেসি গড়েছেন একাধিক ইতিহাস। ম্যাচের প্রথম গোলের পরই তিনি ছুঁয়ে ফেলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। এরপর ইনজুরি সময়ে আরেকটি গোল করে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেন তিনি।

এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি, যা তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। সেই ম্যাচের পর থেকেই গোলের ধারাবাহিকতা ধরে রেখে অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করে চলতি আসরে এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫–এ, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।

আগ্রহের বিষয় হলো, মেসির একার গোলসংখ্যার কাছাকাছিও নেই এই বিশ্বকাপে অংশ নেয়া অনেক দল। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের পর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট হু স্কোর জানায়, এবারের বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দলের মধ্যে ৪০টি দল এখনো ৫ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি।

এদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থাও তুলনামূলকভাবে পিছিয়ে। দুই ম্যাচে পুরো দল মিলিয়ে তাদের গোল ৪টি, যেখানে একাই ৫ গোল করেছেন মেসি। একইভাবে বিশ্বকাপের আরেক ফেভারিট স্পেনের চেয়েও এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা। স্পেনের গোলসংখ্যাও ৪, যা তারা এক ম্যাচেই করেছিল সৌদি আরবের বিপক্ষে।

মেসির এই রেকর্ডগড়া পারফরম্যান্সের দিনে নকআউট পর্বও নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ ৩২-এ নাম লেখাবে তারা। সেখান থেকে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরব।

গ্রুপ ‘এইচ’-এর এই চার দলের মধ্যে যারা দ্বিতীয় হয়ে পরবর্তী পর্বে উঠবে, তারাই নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রমজানের চাঁদ দেখা কমিটির সভা সোমবার

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি সংশোধনের পর মাত্র ১৯৬৩ টাকা, ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী

#

ঈদে ছুটি একদিন বাড়ছে কি না আজ আসছে সিদ্ধান্ত

#

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

#

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

#

শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা

#

আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণে কাজ শুরু : প্রধান উপদেষ্টার কার্যালয়

#

ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied