গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Bortoman Protidin

১ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬


#

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুজন ছিল, তারা পালিয়ে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।

আটক ইমন উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের লুধুয়া গ্রামে মো. খোকার ছেলে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছে। আগুন লাগিয়েই তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। 

‎এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

#

৩ ভরি স্বর্ণ কুড়িয়ে পেয়েও থানায় ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

#

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী আটক

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

Link copied