আসিফ বিয়ে না করলে বাঁচব না: তরুণী
১ ঘন্টা আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
সিরাজগঞ্জের
রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (১৮)। প্রেমিক আসিফ
মাহমুদের (২১) সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার
(২২ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামের প্রেমিক
আসিফ মাহমুদের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।
জানা
গেছে, ওই তরুণী সিরাজগঞ্জের খোকসাবাড়ি এলাকার বাসিন্দা। আর আসিফ মাহমুদ একই গ্রামের
আবু হাশেমের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাইবোন। তবে ঘটনার পর থেকে লাপাত্তা প্রেমিক
আসিফ।
স্থানীয়রা
জানান, সকাল ৮টার দিকে আসিফের বাড়িতে আসেন ওই তরুণী। এরপর তিনি আসিফের ঘরে প্রবেশ করলেও
তাকে পাননি। পরে বাড়ির উঠানেই অবস্থান নেন।
তরুণীর
অভিযোগ, আসিফের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে
একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। এখন বিয়ের দাবি জানালেও আসিফ তাকে বিয়ে করতে রাজি
হচ্ছেন না বলে জানান তিনি।
ওই
তরুণী বলেন, ‘আসিফ বিয়ে না করলে বাঁচব না। এটাই আমার শেষ কথা।’
আসিফের
বাবা আবু হাশেম বলেন, ‘আসিফের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের বিষয়টি জানতে পেরেছি। পরে
ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে।’
এদিকে
অভিযুক্ত প্রেমিক আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল
নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ
বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে
এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।’