আমেরিকায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু

Bortoman Protidin

১৮ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#

আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

নিহত ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।   

গতকাল ওই দেশের স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে -৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট -৯৫ নর্থের রাম্পের মুখে দুর্ঘটনা ঘটে।  


নিহতের চাচাতো ভাই স্থানীয় জামেয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক আব্দুল করিম পাশা জানান, মাত্র দেড় বছর আগে জাহাঙ্গীর জীবন জীবিকার তাগিদে আমেরিকায় পাড়ি জমান। সেখানে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। দেশে তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছে। তিনি দেশে থাকতে কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরীরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

#

নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক

#

পূর্বানুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

#

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

#

২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

#

ইট বেঁধে নবজাতককে নদীতে নিক্ষেপ, মরদেহ উদ্ধার

#

নতুন দলের দায়িত্ব নিয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত : নাহিদ ইসলাম

#

জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা অপ্রতুল, ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল

#

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

#

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

Link copied