চট্টগ্রামের মীরসরাইয়ে লরিচাপায় ৩ জন নিহত ও ১ জন আহত

Bortoman Protidin

১৪ দিন আগে বুধবার, নভেম্বর ৪, ২০২৬


#

আজ চট্টগ্রামের মীরসরাইয়ে লরিচাপায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিসিক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগরের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৫), রায়পুর গ্রামের মালেক বেপারির ছেলে শফিকুল ইসলাম (৪২), ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ থানার হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। আহত ব্যক্তির নাম মাজেদ (৪৫)। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। গুরতর আহত হয় একজন।  

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সোহেল সরকার জানান, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মিরসরাই সদর এলাকা থেকে লরিটি জব্দ করা হয়েছে। এসময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক, জানালো পাশে থাকার আশ্বাস

#

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

#

ঠান্ডা কুয়াশায় কাবু কুড়িগ্রামের মানুষ, ৬ দিন দেখা নেই সূর্যের

#

আজ রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে ঢাকার যে সড়ক

#

সরকারি সেবা ইমো অ্যাপে

#

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

শিক্ষাখাতে পূর্ণাঙ্গ সংস্কার করা হবে: প্রধান উপদেষ্টা

#

কাউখালীতে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা