কুমিল্লায় ক্লুলেস হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেফতার ২

Bortoman Protidin

২৮ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

কুমিল্লায় ক্লুলেস পপি (১৭) হত্যা মামলার রহস্য উদঘাটন, মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।

গত (১৩ ডিসেম্বর) বরুড়া থানার মোঃ আলী হোসেন (৪৫) এর মেয়ে পপি আক্তার (১৭) বরুড়া থানাধীন সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় থেকে বাড়িতে এসে ছাগল চরাতে জমিতে যাওয়ার পর নিখোঁজ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে বরুড়া থানাধীন ১৩নং অদ্রা ইউপির সোনাইমুড়ী সাকিনের চান মিয়ার জমি সংলগ্ন খালের পানি থেকে পপি আক্তার (১৭) কে মৃত অবস্থায় উদ্ধার করার করা হয়। পরে (১৫ডিসেম্বর) পপি আক্তার এর পিতা মোঃ আলী হোসেন বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার কুমিল্লার সার্বিক দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার, এ, কে, এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে বরুড়া থানা পুলিশের একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বরুড়া থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে জড়িত ফারুক হোসেন শামীমকে জিজ্ঞাসাবাদের পর উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এই ঘটনার সাথে জড়িত অপর আসামী কাশেম হোসেন এর নাম জানান। গ্রেফতারকৃত আসামীরা হলো: কুমিল্লা জেলার বরুড়া থানার সোনাইমুড়ি মহিষ পুকুরিয়া এ লাকার মিজানুর রহমান এর ছেলে ফারুক হোসেন শামীম এবং একই এলাকার মৃত মনু মিয়ার ছেলে কাশেম হোসেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ ঘটনাস্থলে গেলে হত্যাকান্ডের সময় ব্যবহৃত বাঁশের টুকরাটি আসামীদের দেখানো মতে পাশের জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied