খামারের খাবারে বিষ, একে একে মারা গেল ৫ গরু

Bortoman Protidin

১০ মিনিট আগে শনিবার, নভেম্বর ২৮, ২০২৬


#

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে একটি গরুর খামারে খাবার খাওয়ার পরপরই একে একে পাঁচটি গরু অসুস্থ হয়ে মারা গেছে। খামার মালিকদের অভিযোগ, পারিবারিক সম্পত্তি বিরোধের জের ধরে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বালিয়া গ্রামের গাইনিগো দিঘীর পাড় এলাকার গাজী বাড়িতে আকবর গাজীর মালিকানাধীন গরুর খামারে এই ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার (২৭ নভেম্বর) সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৫টি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এ সময় আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে পশু চিকিৎসক ছুটে যান। তবে কী কারণে গরুগুলোর এমন মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

খামারের মালিক আকবর গাজী ও তার ভাই কবির গাজী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে তাদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি অসুস্থ হয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মৃত গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত খামারি থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার

#

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

#

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

#

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

#

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

#

নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে নেতাকর্মীদের ঢল

#

যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দুঃখজনক : রেলপথ উপদেষ্টা

#

নকআউটে ব্রাজিলের বিরল প্রত্যাবর্তন, আক্ষেপ ঘুচল ২৪ বছরের

#

‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

সর্বশেষ

Link copied