কুমিল্লায় গাউসিয়া কমিটির উদ্যোগে ‘GAUSIAN YOUTH CARNIVAL–2026’ অনুষ্ঠিত

Bortoman Protidin

১ ঘন্টা আগে রবিবার, নভেম্বর ২৯, ২০২৬


#

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘GAUSIAN YOUTH CARNIVAL–2026’। শনিবার (২৮ নভেম্বর) কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত নীলকুঞ্জ রিসোর্টে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা কলেজ ও বিশ্ববিদ্যালয় কমিটির উদ্যোগে এ যুব উৎসবের আয়োজন করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

উৎসবে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা ও আনন্দঘন নানা কার্যক্রমের আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব প্রকাশের সুযোগ পান।

আয়োজনের মূল লক্ষ্য ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক চিন্তাধারার বিকাশ ঘটানো।

আয়োজকরা মনে করেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সৃজনশীল প্রতিযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

‘GAUSIAN YOUTH CARNIVAL–2026’ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নতুন পরিচয়, বন্ধুত্ব ও সম্মিলিত পথচলার সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied