দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর

Bortoman Protidin

৩ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

সারাদেশেই প্রচন্ড ঠাণ্ডা বিরাজ করছে ।

দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আজ আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টি ও তাপমাত্রার এ পরিস্থিতি সোমবার  সকাল পর্যন্ত বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিস আরও বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এ পরিস্থিতি মঙ্গলবার সকাল পর্যন্ত বিরাজ করতে পারে।

 এ ছাড়া সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গ্যাসের দাম আবারো বাড়ল

#

যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করুন : সমন্বয়ক সারজিস আলম

#

রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

#

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ মারা গেছেন

#

সেনাবাহিনী প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ

#

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক

#

দেওয়ানগঞ্জে ভারতীয় একশত দশ বোতল মদ আর উদ্ধার

#

ফেনী জেলার ছাগলনাইয়াতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

#

তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ,অনুষ্ঠান না করার নির্দেশ

#

বুধবার থেকে পাওয়া যাবে রেলের অগ্রিম ফিরতি টিকিট