শীতে পানিশূন্যতায় ভুগছেন কি না ৯ টি লক্ষণে বুঝে নিন

Bortoman Protidin

৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

শীতে পর্যাপ্ত পরিমানে পানি পান না করলে শরীরে পানিশূন্যতার সৃষ্টি হয়। পানিশূন্যতার কারণে প্রস্রাবে ইনফেকশন হয়। এছাড়া হঠাৎই বিকল হতে পারে কিডনি।

এ বিষয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম এ সামাদ সংবাদ মাধ্যমকে জানান, ‘পানিশূন্যতার কারণে প্রস্রাবে ইনফেকশন হয়। এছাড়া হঠাৎই বিকল হতে পারে কিডনি। এছাড়া কিডনিতে পাথর হওয়ার অন্যতম এক কারণ হলো পানিশূন্যতা।’

বিশেষজ্ঞের মতে, শীতে যেহেতু ঘাম হয় কম, ফলে পানি পিপাসাও কম পায়। আর ঠান্ডা আবহাওয়ার কারণে দিনে অনেকেই ৩-৪ লিটার পানি পান করেন না। তবে শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই।

** পানিশূন্যতার লক্ষণ কী কী?

১. মাথাব্যথা

২. রক্তচাপ কমে যাওয়া

৩. ইউরিন ইনফেকশন

৪. কোষ্ঠকাঠিন্য

৫. দুর্বলতা

৬. ত্বক শুষ্ক হয়ে যাওয়া

৭. অস্থিসন্ধিতে ব্যথা

৮. ওজন বেড়ে যাওয়া

৯. কিডনির বিকল হয়ে যাওয়া ইত্যাদি।

আপনি যদি ডিহাইড্রেশনের বিভিন্ন লক্ষণ যেমন- শুষ্ক মুখ, মাথাব্যথা, মাথা ঘোরা ও বারবার পিপাসা অনুভব করেন তাহলে অল্প অল্প করে পানি পান করুন। দিনে পর্যাপ্ত তরল পান করুন। এতে করে প্রস্রাবের রং পরিষ্কার হবে আর পানিশূন্যতার ঝুঁকিও কমবে। আর যদি বমি বা ডায়রিয়া হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: হেলথলাইন/মেডলাইন প্লাস

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন সফল করতে সর্বস্তরের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার

#

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

#

চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা

#

পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা

#

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

#

কুমিল্লায় মিয়ামী এয়ারকন বাসে রড-বাঁশ দিয়ে পিটিয়ে যাত্রীদের মাথা ফাটালেন বাস চালক

#

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

#

রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কা'টা পড়ে দুই নারী নি'হ'ত

Link copied