অপকর্ম প্রকাশ করায় কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিকর ওপর হামলা
১২ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদক কারবারী, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে আওয়ামী লীগ কার্যালয় ও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তােলনসহ নানা অপকর্মের প্রতিবাদ করায় সাংবাদিক আনিছুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা চালানাে হয়েছে। যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হােসেন সবুজ, সহযোগী জাকির হােসেন ও মাদক সম্রাট খ্যাত নুরুন্নবীর বিরুদ্ধে এই অভিযােগ উঠেছে।
মঙ্গলবার ৩এপ্রিল রাত সােয়া ৯টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার এ ঘটনায় রৌমারী থানায় একটি লিখিত অভিযােগ দিয়েছেন নির্যাতনের শিকার ওই সাংবাদিক। এ নিয়ে বইছে সাংবাদিকসহ সুধিমহলে প্রতিবাদের ঝড় উঠেছে ।
নির্যাতনর শিকার সাংবাদিক আনিছুর রহমান প্রেস ইনস্টিটিউট বাংলাদশ (পিআইবি) থেকে সাংবাদিকতার উপর স্নাকােত্তর ডিপ্লােমা কাের্স সম্পন্ন করেন ও দৈনিক সংবাদ পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন থেকে কাজ করে আসছেন ।
নির্যাতনের শিকার সাংবাদিক আনিছুর রহমান অভিযােগ করে বলেন, গত ৯ মার্চ লােকমুখ জানতে পারেন মাদক সম্রাট নুরুন্নবীর বাড়িতে অভিযান চালায় রৌমারী থানার পুলিশের একটি দল। এ সময় ওই মাদক কারবারির তত্বাবধায়ন থাকা যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হােসেন সবুজের সেচ পাম্প ঘরে তল্লাশী করে মেঝেতে মাটি খুঁড়ে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে অভিযানের জন্য পুলিশকে এ তথ্য দিয়েছে এমন মিথ্যা অভিযাগ তােলা হয় সাংবাদিক আনিছুর রহমানের বিরুদ্ধে। এ ছাড়াও ২০২১ সালে কর্তিমারী বাজার ‘যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়’ লেখা দু’টি সাইনবাের্ড টাঙ্গিয়ে জায়গা দখল করেন ওই আওয়ামী লীগ নেতা। ঘর নির্মাণের পর দখল করা ওই জায়গাটি ব্যক্তি মালিকানা দাবি করে ওই কার্যালয়টি ভাড়ায় দেন তিনি। মঙ্গলবার দুপুর দখলের সময়কার এবং বর্তমান সময়ের দু’টি ছবি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পােস্ট করেন ওই সাংবাদিক। এরই জের ধরে ওই রাতেই তারাবি নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে কর্তিমারী বাজারের আপেলের চায়ের দােকানর সামনে গেলে পথ রােধ করে অতর্কিতভাবে তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালায় মাদক সম্রাট নুরুন্নবী ও পৃষ্টপােষক যাদুরচর ইউনিয়ন আওয়ামী