চার বছর পর পঞ্চগড়ের তাপমাত্রা ৫ ডিগ্রির ঘরে নামলো

Bortoman Protidin

২৭ দিন আগে শনিবার, নভেম্বর ২১, ২০২৬


#

চলতি শীত মৌসুমে বিগত পাঁচ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে।


রোববার  সকাল ৯টায় দেশের মধ্যে ও চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস।


এর আগে একই দিন সকাল ৬টায় পঞ্চগড় ও দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হলেও দেখা মিলেছে সূর্যের। তবে অব্যাহত রয়েছে পাহাড়ি হিম বাতাস।


আবহাওয়া অফিস বলছে, বিগত ৪ বছর পর (২০১৯ সালের পর) ৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে এই জেলার তাপমাত্রা। এর আগে গত ২০১৯ সালের ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তার আগের বছর ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের ইতিহাসে তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।


এদিকে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশা ও পাহাড়ি হিম বাতাসে শীতের তীব্রতা বাড়ায় চরম বিপাকে পড়েছে এ জেলার সর্বসাধারণ। তবে এর মধ্যে বেশি দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন আয়ের দারিদ্র শ্রমজীবী মানুষ। এ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় আবারও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। সকাল ৮টার পর সূর্যের দেখা মিললেও নেই কাঙ্ক্ষিত উত্তাপ।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, হিমালয়ের একেবারে কাছে পঞ্চগড় জেলা অবস্থিত হওয়ায় এখানে শীতের তীব্রতা কয়েকগুণ বেশি অনুভূত হয়। আজ রোববার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিগত ৪ বছর আগে (২০১৯ সালের পর) এ জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রির ঘরে নেমে এসেছিল। আগামী দুই-একদিন শৈত্যপ্রবাহের এ দাপট অব্যাহত থাকবে, এবং শীতের তীব্রতা আরও বাড়বে বলেও জানান তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

#

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ৩৫ বছর পূর্তি হলো

#

আমার ওপর ভরসা করলে দেশের কোথাও হামলা হবে না : ড. ইউনূস

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

#

দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না: র‌্যাব মহাপরিচালক

#

ঢাকাসহ ৩০ জেলায় ডিসপেনসারি উদ্বোধন করেছেন সেনাপ্রধান

#

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব: ড. ইউনূস

#

শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

#

এই জোনে ভূমিকম্প হওয়া মানে এটি ধংসাত্মক হবেই একসময় : হুমায়ুন আখতার

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied