স্ত্রীর পরকীয়া জানাজানি হওয়ায় স্বামীর আত্মহত্যা

Bortoman Protidin

৩ দিন আগে শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬


#

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্ত্রীর পরকীয়া জানাজানি হওয়ার ক্ষোভ ও অপমানে জাহিদ হোসেন (৩৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন ওই গ্রামের মসিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ হোসেনের স্ত্রী শ্যামলীর সঙ্গে একই গ্রামের পাপপু নামের এক যুবকের দীর্ঘদিন ধরে গোপনে পরকীয়া প্রেম চলে আসছিল। সম্প্রতি তাদের এই অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং লোকমুখে ব্যাপক সমালোচনা শুরু হয়।

গ্রামবাসীদের অনেকেই জানান, বিষয়টি নিয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে লোকলজ্জা ও ক্ষোভে-অপমানে ভেঙে পড়েন জাহিদ। এরই জের ধরে শুক্রবার বিকেলে তিনি সবার অজান্তে নিজ বাড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বলেন, “আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, স্ত্রীর পরকীয়া ও সামাজিক অপমানের কারণেই তিনি চরম এই পথ বেছে নিয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।”

ওসি আরও জানান, “ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী ও পরকীয়া প্রেমিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই আত্মহত্যার পেছনে প্ররোচনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি : প্রধান উপদেষ্টা

#

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত

#

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার

#

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক বিকেল ৩টায়

#

খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

#

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লজ্জায় বিষপানে গৃহবধূর মৃত্যু

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় জানিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি

#

এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

#

‘হিটস্ট্রোকে’ এক সপ্তাহে প্রাণ গেল ১০ জনের

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied