সিগন্যাল দিতেই গাড়ি ফেলে পালাল চালক, প্রাইভেটকারে মিলল ৫ বস্তা গাঁজা

Bortoman Protidin

২১ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬


#

রাজধানীর বাড্ডা থানা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট দেবু বড়ুয়া।

তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে একটি নিশান মডেলের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৩১৭) বেপরোয়াভাবে চলছিল। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়।

পরে চালক গাড়ি থামিয়ে দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যান। এরপর পুলিশ গাড়িটির ব্যাগডালা খুলে সাদা রঙের পাঁচটি বস্তা দেখতে পায়। বস্তাগুলো তল্লাশি করে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সার্জেন্ট দেবু বড়ুয়া আরও জানান, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলবে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

#

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

#

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

Link copied