শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার

Bortoman Protidin

২০ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬


#

পাবনার ঈশ্বরদীর বহরপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক অটোভ্যাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগষ্ট) রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (৩১ জুলাই) ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার মাসুদ রানা মদন পেশায় (৫০) উপজেলার বহরপুর কান্দিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। ভুক্তভোগী শিশুটির দূরসম্পর্কের মামা হন তিনি। তাদের বাড়ি পাশাপাশি। এছাড়া শিশুটি অভিযুক্তের মেয়ের কাছে প্রাইভেট পড়ত।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিশুটিকে চকলেটসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন।

গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিশুটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় রক্তাক্ত অবস্থায় শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি

#

অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ

#

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’

#

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

#

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

#

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী

#

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে

#

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান

#

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

#

এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’

Link copied