শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

Bortoman Protidin

৬ দিন আগে শনিবার, নভেম্বর ২১, ২০২৬


#

শরীরজুড়ে পাকা ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর জনসভায় হাজির হয়ে সবার নজর কেড়েছেন মৌলভীবাজারের শিমুল হোসেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতাকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিমুল। তার মাথায় ছিল ধানের শীষ দিয়ে তৈরি মাথাল। পরনের পোশাকেও ছিল ধানের শীষ।

শিমুলের এমন রূপে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার বিষয়টি স্থানীয় নেতাদের বেশ আনন্দ দেয় বলে জানা গেছে। তারা শিমুলের প্রশংসাও করেন।

মো. শিমুল হোসেনের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায়। পেশায় রাজমিস্ত্রি। তিনি গিয়াসনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সদস্য।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি’র তৃতীয় পর্যায়ের উদ্বোধনে যোগ দিতে দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৌলভীবাজারে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি শ্রীমঙ্গলে যান। দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

কয়েক দিন ধরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সার্কিট হাউস, জেলা জজ আদালত, পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি ভবনে রং করা হয়েছে। এছাড়া সড়কের ব্রিজ ও কালভার্ট নতুন করে লাল-সাদা রঙে সাজানো হয়।

অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের নিরাপত্তার দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর আড়াইটার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তার।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চে’ লাখো ছাত্র-জনতার স্রোত

#

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

#

বছরের পর বছর ধরে চলে গণধর্ষণ ও ব্ল্যাকমেইল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা

#

হেল্পলাইন নম্বর চালু করেছে আইন মন্ত্রণালয়

#

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

#

সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়ের আভাস

#

তথ্য জানাতে হটলাইন সেবা চালু করলো ধর্ম মন্ত্রণালয়

#

সারা দেশে ২০ লাখ শিক্ষার্থী বসলো এসএসসি পরীক্ষায়

#

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied