প্রতিমার কাঠামো তুলতে গিয়ে বিজেপি নেতার মৃত্যু

Bortoman Protidin

১ ঘন্টা আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬


#

ভারতের পশ্চিমবঙ্গের হুগলির ভদ্রেশ্বরে গঙ্গা নদী থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে কাদায় আটকে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটে গঙ্গার নরম কাদায় আটকে মারা যান গৌরী সাহানি (৬২)। শ্রীমানী ঘাটের কাছেই তার বাড়ি। তিনি স্থানীয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বিজয়া দশমীর রাতে গঙ্গা নদী থেকে দেবীর প্রতিমার কাঠামো সংগ্রহের জন্য পানিতে নেমেছিলেন গৌরী সাহানি। এ সময় নদীর তীরের নরম মাটিতে তার শরীরের অনেকটা অংশ দেবে যায়। একই সঙ্গে নাক-মুখে পলিমাটি ঢুকে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বিজেপি নেতা মদন প্রসাদ সাউ বলেন, ‘ভদ্রেশ্বরের ১৬ নম্বর ওয়ার্ডে গঙ্গার পাড়েই গৌরীর বাড়ি। তিনি নদী থেকে বিজয়ার প্রতিমার কাঠামো তুলে তা বিক্রি করতেন। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতা সত্ত্বেও বুধবার রাতে তিনি গঙ্গায় প্রতিমার কাঠামো তুলতে গিয়েছিলেন।’

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied