লাইসেন্স বাতিল ৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের

Bortoman Protidin

২৫ দিন আগে রবিবার, জুন ৭, ২০২৬


#

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। আগামী ১০ দিনের মধ্যে তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বিটিআরসিতে সমর্পণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 গত রবিবার বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক মো. নুরন্নবীর সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিটিআরসির ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়।

 বিজ্ঞপ্তেতে বলা হয়েছে, ৪৮টি প্রতিষ্ঠানের নামের পাশে উল্লিখিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্স যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমর্পণ হিসেবে বাতিল করা হলো। ওই লাইসেন্স সমূহের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ ও বিটিআরসি আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্সের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদন, সেবা গ্রহণ-প্রদান এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে আইএসপি লাইসেন্স কমিশন বরাবর সমর্পণের নির্দেশনা দেওয়া হলো (প্রযোজ্য ক্ষেত্রে)।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মধ্যরাতে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

#

৩৮ বছর পর বাড়ি ফিরলেন জাবেদ আলী, মেনে নেননি স্ত্রী

#

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

বিদ্যুতের দাম বাড়ল ১৬ দশমিক ৬৮ শতাংশ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

আমি দোষ করেছি আমার একটা ছাওয়াল আছে আমাকে ক্ষমা করে দেন স্যার : আদালতে রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

Link copied