ভ্রাম্যমাণ আদালত দেখেই পালালেন ওষুধ ও মুদি দোকানিরা

Bortoman Protidin

২৩ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬


#

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেছে ওষুধ ও মুদি দোকানদাররা।

গতকাল শনিবার (১৬ মার্চ) আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহর যৌথ নেতৃত্বে গোপালদীবাজারে এ অভিযান চলে।

এসময় মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অভিযোগে তিন দোকানিকে জরিমানা করা হয়। 

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেছেন, শনিবার আমরা বাজার মনিটরিং শুরু করি। এই সময় অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় শরিফকে ১০ হাজার এবং মাহদীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এই সময় বেশি দামে তরমুজ বিক্রি করায় সাজারুল নামের এক তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানের সময় স্থানীয় রয়েল বেকারির মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য পেয়ে এবং দাম বেশি নেওয়ায় আরও ২ তরমুজবিক্রিতাকে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিলে তাদের তিন জনকে ছেড়ে দেওয়া হয়। 

অপরদিকে দুপুরে আড়াইহাজার বাজারে দাম বেশী নেওয়ায় এক তরমুজ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এই সময় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও এসআই সোহাগ সাহা উপস্থিত ছিলেন। অভিযানকে সাধুবাদ জানান সাধারণ জনগন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied