মুলার কেজি ৫ টাকা

Bortoman Protidin

৬ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

বর্তমান সময়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গ্রামগঞ্জে সবজির বাজারে ধস নেমেছে। দিনাজপুরের খানসামায় কমেছে সকল ধরনের সবজির দাম। খানসামা বাজারে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৫ টাকায়। দাম কমে যাওয়ায় চাষিরা হতাশ । অপরদিকে খুশি নিম্ন আয়ের মানুষ।

 শনিবার (২ ডিসেম্বর) সকালে সবজি বাজারে দেখা যায় প্রতিটি দোকানে কম বেশি মুলার সরবরাহ রয়েছে। ক্রেতা না থাকায় প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি দরে।

 বাজারে সবজি কিনতে আসা ক্রেতারা বলেন, দাম হাতের নাগালেই আছে। কয়েক দিনের তুলনায় দাম কম। এই রকম দাম সারা বছর থাকলেই ভালো হত। তবে সবজির দাম কম থাকলেও বাকি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম চড়া।

 সবজি চাষি আবদুল লতিফ বলেছেন, ‘আমি অনেক মুলা আবাদ করেছি। বর্তমানে যে দাম তাতে খরচ তো দূরের কথা লোকসানের মুখ দেখতে হচ্ছে। তাই বাধ্য হয়ে মুলা জমি থেকে না তুলে হাল চাষ দিচ্ছি। শুধু আমি একাই নই এই কাজ অনেকেই করছে।’

 খানসামা বাজারের বিক্রেতারা বলছেন, আমরা প্রতি কেজি মুলা ৪ টাকা কেজিতে কিনেছি। মাত্র এক টাকা লাভে বিক্রি করছি। দাম কম হলেও বাজারে ক্রেতা কম। তাছাড়া অন্যান্য সবজির দামও অনেক কম। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

#

কাজহীন দিবস আজ

#

ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

#

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

#

সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

#

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

#

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

Link copied