জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি করতে পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার সমর্থন

Bortoman Protidin

১৯ দিন আগে বুধবার, এপ্রিল ২২, ২০২৬


#

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া।

আজ সোমবার (৩ মার্চ) সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) মো. জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয়পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। দুদেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

আলজেরিয়ান রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

পাশাপাশি উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) মো. জাহিদুল ইসলাম রনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান

#

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু : তথ্য উপদেষ্টা

#

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করলো দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল

#

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদির মৃত্যু

#

যুব বিশ্বকাপের বাংলাদেশের দল ঘোষণা

#

শামীমা ও ইভ্যালির রাসেলের সম্পত্তি ক্রোকের নির্দেশ

#

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

#

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

#

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

পাহাড়-হ্রদের জলছবিতে সিসিএন শিক্ষা পরিবারের মিলনমেলা: এক অবিস্মরণীয় আনন্দভ্রমণ

সর্বশেষ

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে

Link copied