কুমিল্লায় ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Bortoman Protidin

৪ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬


#

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁন্দপুর সাকিনস্থ চাঁন্দপুর ব্রীজ সংলগ্ন মা ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে ৩২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গতকাল (২৩ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ রংপুর জেলার গঙ্গাচর থানার তালুকভুবন গ্রামের মৃত আব্দুর রশিদ এর ছেলে মোঃ আব্দুল কাফী (৩৫), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমরাতলী গ্রামের মৃত জুলফু মিয়া এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২)।  এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

র‌্যাব জানান, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

#

জাতীয় সংসদ বিলুপ্ত

#

ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

#

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ মারা গেছেন

#

যা বললেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা

#

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশ

#

কুমিল্লায় নকল ওষুধ কারখানায় অভিযান, বিপুল পরিমাণ ওষুধসহ মালিক আটক

#

কুমিল্লা চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত ক্যাবলসহ ২ চোর আটক

#

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

#

শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং এ কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Link copied