সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক

Bortoman Protidin

১৫ দিন আগে শনিবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৬


#

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। তার চোখে ছিল স্বচ্ছল জীবনের আশা। বুক ভরা ছিল পরিবারকে ভালো রাখার দৃঢ় প্রত্যয়। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

প্রবাস জীবনের মাত্র চার বছরের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবনযাত্রা। থেমে গেছে পরিবারের আশার আলো।

নিহত সায়েদ আহমেদ বিল্লাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের বাসিন্দা পান ব্যবসায়ী মো: রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে কর্মস্থল থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন সায়েদ আহমেদ বিল্লাল। এসময় একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বিল্লালের সাথে থাকা প্রবাসীদের মাধ্যমে পরিবারের সদস্যরা মৃত্যুর খবর জানতে পারেন। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। তার পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহতের স্বজনরা জানান, বিল্লাল ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্ববান একজন যুবক। পরিবারের কথা ভেবেই তিনি বিদেশে গিয়েছিলেন। কয়েক দিনের মধ্যে বিল্লালের দেশে ফেরার কথা ছিল। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পরিবারের পক্ষ থেকে তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণে সরকার সহযোগিতা করবে : তথ্য উপদেষ্টা নাহিদ

#

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

#

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

#

ওরশে খিচুড়ি নিয়ে হাতাহাতি, কিলঘুষিতে মৃত্যু চিকিৎসকের

#

উপদেষ্টা হাসান আরিফের মৃ'ত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

#

ডিম-মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার

#

বুধবার থেকে পাওয়া যাবে রেলের অগ্রিম ফিরতি টিকিট

#

বইছে মৃদু শৈত প্রবাহ, হিমেল হাওয়ায় কাবু জনজীবন

#

তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

#

স্বতন্ত্রভাবে ঢাকা-৯ আসনে লড়তে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু তাসনিম জারার

সর্বশেষ

#

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

#

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

#

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা

#

বাড়ির উঠানে মিলল দাদির রক্তাক্ত মরদেহ পাশে সরিষাক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ

#

চুরি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জা নিয়ে যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী

#

সন্তানের হাতে থাকা পিস্তলের মিস ফায়ারে এসআই গুলিবিদ্ধ

#

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর বাবার জানাজায় হাজারো মানুষ

#

কুমিল্লায় মহাসড়কে অভিযান: প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

#

দুই মাস পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ

Link copied