ভারতের গোয়ায় নাইটক্লাবে মধ্যরাতে আগুনে ২৩ জনের মৃত্যু

Bortoman Protidin

২০ দিন আগে রবিবার, এপ্রিল ২৬, ২০২৬


#

ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৫০ জন, যাদের উদ্ধার করে গোয়া মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য বলছে নিহতদের মধ্যে ৩-৪ জন পর্যটক ছিলেন, বাকি ১৯ জন নাইটক্লাবটির কর্মী।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাত আনুমানিক ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে গোয়ার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) জানিয়েছেন, পরিদর্শনের সময় সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

এর ফলে ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার সুযোগই পাননি। আগুনে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রাতভর উদ্ধার অভিযান অব্যাহত ছিল। হতাহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে সনাক্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।

তিনি লেখেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে সাংবাদিকদের প্রমোদ সাওয়ান্ত  বলেন, ‘তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি : ডা. তাহের

#

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

#

বাংলাদেশের প্রার্থিতাকে যথাযথ বিবেচনার আশ্বাস যুক্তরাজ্যের

#

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

#

নাম আগে-পরে দেয়া নিয়ে বিতণ্ডা, যুবদল কর্মীর আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

#

হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই - আলী রীয়াজ

#

ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত : উপদেষ্টা আসিফ

#

যা বললেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা

#

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

#

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : তৃতীয় ধাপের পরীক্ষা পেছাল

সর্বশেষ

#

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

#

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

#

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

#

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

#

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

#

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

#

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

#

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

#

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

#

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

Link copied