প্রায় সাড়ে ১৮ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

Bortoman Protidin

১৮ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬


#

চট্টগ্রামের কর্ণফুলী এলাকা ইয়াবাসহ মো. আরমান উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।তার কাছ থেকে ১৮ হাজার ৩২০ পিস ইয়াবা পাওয়া যায়।

আজ ভোরে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরমান কক্সবাজার জেলার চকরিয়া থানার ছাইরাখালী গ্রামের কবির আহমদের ছেলে।

দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী টোকিও এক্সপ্রেস নামে একটি বাসে অভিযান চালায় র‌্যাব। এসময় বাসের হেলপার আরমানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাসের সিটের ওপর মালামাল রাখার বক্সের নিচে বিশেষ কায়দায় রাখা ১৮ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মূলত টোকিও বাসের হেলপার হিসেবে কাজ করার আড়ালে দীর্ঘদিন থেকে কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম-ফেনী-কুমিল্লাসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু

#

স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

Link copied