মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য

Bortoman Protidin

৪ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

মৃতরা হলেন- বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান।

আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।

বর্তমানে হাসপাতালে রয়েছেন আয়েশা সিদ্দিকা অন্যন্যার মামা। তার পরিবারের অন্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকায় আসছেন।

বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-২ এলাকায় ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

কুমিল্লার মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন আহত

#

বর্ষবরণে প্রস্তুত চবি, উৎসবমুখর ক্যাম্পাস

#

পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক

#

২০ এপ্রিল পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

Link copied