তরুনীর পেটে মিলল ৪১০০ পিস ইয়াবা

Bortoman Protidin

২৮ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

কলার মিশ্রণে বিশেষ কায়দায় পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের প্রস্তুতিকালে গাজীপুরের এক তরুণী রোহিঙ্গা ক্যাম্পে আটক হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কক্সবাজারের উ‌খিয়ায় ৮ এপবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯’র ডি/১ ব্লকের নুর কামালের শেড থেকে তাকে আটক করা হয় বলে ভাষ্য পুলিশের।

আটক হওয়া তরুণী শাকিলা খাতুন (২৩) ঢাকার গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে। তার কাছ থেকে ৪ হাচার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ পরিদর্শক রাজ্জাক জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে খবর আসে ৮ এপিবিএন'র পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯'র ডি/১ ব্লকের নুর কামালের শেডের ভেতরে শাকিলা পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতি নিচ্ছে। গোপন এ তথ্যের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর আশপাশ থেকে ব্লকের মাঝি, হেড-মাঝিদের উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট পুরিশ উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা রাজ্জাক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা আরও জানান তিনি কয়েকটি প্যাকেট খেয়ে ফেলেছে। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে এনে এক্সরের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার পেটের ভেতরে পলিথিনে মোড়ানো আরও প্যাকেট রয়েছে। কৌশলে তার পেট হতে ৬২টি প্যাকেট বের করা হয়। আগে উদ্ধার এবং পেট হতে বের করা মিলিয়ে ৮২টি পলিথিনের পোটলায় মোট ৪ হাজার ১০০পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। বিধি মোতাবেক তা জব্দ তালিকাভুক্ত করা হয়।

পানবাজার পুলিশ ক্যাম্পে জিডি করা হয় (নং-১১০/২৬)। এবং পরবর্তীতে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন পুলিশ পরিদর্শক রাজ্জাক।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, বিষয়টি জানিয়েছে এপিবিএন। তবে, ওই তরুণী হাসপাতালে আছে বলে জেনেছি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়নি। থানায় উপস্থাপন করা হলে মামলা করে আদালতে পাঠানো হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied