হাসপাতালে রোগীর স্বজনদের ওপর গাছ ভেঙে পড়ে নারী নিহত

Bortoman Protidin

১৮ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাসপাতালের ভেতরে গাছের ডাল ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। শহরের সরকারি এসএসকেএম হাসপাতালে ঘটা এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিহত নারীর নাম রহিদা বিবি। তিনি বীরভূমের নলহাটি থেকে হাসপাতালে ভর্তি এক স্বজনের দেখাশোনা করতে এসেছিলেন। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাসের মধ্যে হাসপাতালের ইউরোলজি বিভাগের বাইরে এ ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘রহিদা আরও কয়েকজন রোগীর স্বজনের সঙ্গে ইউরোলজি বিভাগের বাইরে একটি কংক্রিটের বেঞ্চে বসে ছিলেন। হঠাৎ গাছের একটি বড় ডাল তাদের ওপর ভেঙে পড়ে। পরে তাকে দ্রুত ট্রমা কেয়ার ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় জিল্লুর রহমান (৬৮) ও শিশ মোহাম্মদ শেখ (৭৬) নামে আরও দুজন আহত হয়েছেন। তারা হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, কিডনির সমস্যার চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন শিশ মোহাম্মদ শেখ। অস্ত্রোপচারের তারিখ পাওয়ার জন্য তিনি রাত ৩টা থেকে সেখানে অপেক্ষা করছিলেন। পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘তিনি কংক্রিটের বেঞ্চে শুয়ে ছিলেন। এ সময় গাছের ডাল তার পায়ের ওপর পড়ে। এতে তার পা ভেঙে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।’কলকাতা পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে পৃথক আরেক ঘটনায় এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কাছে আরেকটি গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের এক কর্মকর্তা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছে ইউরোপীয় ইউনিয়ন

#

ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি

#

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, আইন ভাঙলে ব্যবস্থা: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন : বিটিআরসি

#

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

#

সচিবদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

Link copied