ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

Bortoman Protidin

৭ দিন আগে শনিবার, নভেম্বর ২১, ২০২৬


#

চাঁদপুরে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তায়েবা আক্তার শহরের চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সদর উপজেলার তাজুল ইসলাম এবং আমেনা বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছায়াবাণী রেলক্রসিং এলাকা অতিক্রম করছিল। এসময় অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা। এতে ঘটনাস্থলেই তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। প্রাথমিক অবস্থায় কিশোরীর পরিচয় না জানা গেলেও তাঁর কাছে থাকা মাদ্রাসার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে পরিচয় নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের পর তাঁর পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রেলক্রসিংগুলোতে পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

#

‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

#

আজ প্রকাশ হবে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল

#

শিশুর হাত-মুখ চেপে দোকানে নিয়ে যান ইয়াসিন, ধর্ষণের পর দিলেন ২০ টাকা

#

আমার ওপর ভরসা করলে দেশের কোথাও হামলা হবে না : ড. ইউনূস

#

বসতঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত

#

কুমিল্লায় নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল কেন্দ্র

#

১২ সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ

#

বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি,করবেও না: উপদেষ্টা সাখাওয়াত

#

৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied