শিশুর হাত-মুখ চেপে দোকানে নিয়ে যান ইয়াসিন, ধর্ষণের পর দিলেন ২০ টাকা

Bortoman Protidin

১ ঘন্টা আগে সোমবার, অক্টোবর ২৬, ২০২৬


#

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণে বিলম্বের পর রোববার (২৫ অক্টোবর) শিশুটির মা বাদী হয়ে কসবা থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ইয়াসিন মিয়া উপজেলার ৩ নম্বর বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের মৃত মাখু মিয়ার ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সকালে রান্নার জন্য তেল কিনতে স্থানীয় একটি দোকানে যায় শিশুটি। সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত ইয়াসিন মিয়া তাকে নিজ কাঠের দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটির হাতে ২০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখানো হয়। তবে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে বিস্তারিত জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করেন অভিযুক্তের স্বজন ও স্থানীয় কতিপয় ব্যক্তি। অভিযুক্তের ভাতিজা স্থানীয় ইউনিয়ন বিএনপির পদে থাকায় তার রাজনৈতিক ক্ষমতার দাপটে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। মীমাংসা না হওয়ায় উত্তেজিত জনতা অভিযুক্তের কাঠের দোকানে ভাঙচুর চালান।

বিষয়টি অস্বীকার করে অভিযুক্তের ভাতিজা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্যই তারা বসেছিলেন এবং শিশুটির বক্তব্য শোনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তার সঠিক বিচার চান বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার সকালে শিশুটিকে চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আয়োজন করে বাল্যবিয়ের পর নববধূর অস্বীকার, স্বামী ধর্ষণ মামলায় কারাগারে

#

বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

#

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

#

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

#

রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ

#

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

#

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

#

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

রাজধানী ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক শুরু

#

মার্কিন দূতাবাসে গিয়ে ‘বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট’ দিলেন খালেদা জিয়া

সর্বশেষ

#

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

#

শিশুর হাত-মুখ চেপে দোকানে নিয়ে যান ইয়াসিন, ধর্ষণের পর দিলেন ২০ টাকা

#

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

#

জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার

#

৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক

#

মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

#

বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

#

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

#

শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন

#

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ

Link copied